ক্যাম্পাসে পানি উঠায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১৯ জুন ২০২২, ১২:১২ PM
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ক্যাম্পাসে পানি উঠে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। স্থগিত ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা। শনিবার (১৮ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বন্যার কারণে শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম জানান, ভারী বৃষ্টিপাত আর উজানের পাহাড়ি ঢলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তলিয়ে গেছে। এমন অবস্থায় ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি জানান, শনিবার সকালের পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি দেখা দেয়। ক্যাম্পাসের আশপাশের সড়কেও একইভাবে পানি জমে থাকায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। তাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬