শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হলেন সিকৃবি খতিব

১২ জুন ২০২২, ০৫:৫১ PM
মাওলানা মো. হারুন অর রশীদ

মাওলানা মো. হারুন অর রশীদ © টিডিসি ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মো. হারুন অর রশীদ জাতীয় পর্যায়ে ২০২০-২০২১ অর্থ বছরে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে সিলেট সদর উপজেলা, সিলেট জেলা ও সিলেট বিভাগেও শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন।

মো. হারুন অর রশীদ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদি উত্তর ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. আব্দুল হান্নান মিয়াজি এবং মাতার নাম রহিমা বেগম। ব্যক্তি জীবনে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।

আরও পড়ুন: টেকসই উন্নয়নের হার বাড়াতে বায়ু দূষণ রোধের বিকল্প নেই: সিকৃবি ভিসি

মাওলানা হারুন অর রশীদ ১৯৯৮ সাল থেকে সিকৃবি কেন্দ্রীয় মসজিদের ইমাম হিসেবে কর্মরত আছেন। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় তিনি পুরষ্কার হিসেবে নগদ অর্থ, সনদ ও ক্রেষ্ট পাবেন।

হাফেজ মাওলানা মো. হারুন অর রশীদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার ও রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব অভিনন্দন জানিয়েছেন।

গোপালগঞ্জ নাই, বগুড়াও নাই, রংপুর বিভাগ তাই বরাবরের মতোই অবহ…
  • ২২ জুন ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরি, আবেদন ১২ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
রিজভী আহমেদের কাছে শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানালেন যু…
  • ২২ জুন ২০২৬
বিটিভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় হয়েছে ২৫৪ কো‌টি
  • ২২ জুন ২০২৬
অপরাধের গ্রাফ যেকোনো সময়ের চেয়ে এখন নিম্নমুখী : স্বরাষ্ট্রম…
  • ২২ জুন ২০২৬
শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
  • ২২ জুন ২০২৬