কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

কৃষি ও কৃষক যেন উপকৃত হয় সেজন্য কাজ করবো: উপাচার্য

২৬ এপ্রিল ২০২২, ০৩:১৯ PM
অধ্যাপক জাকির হোসেন

অধ্যাপক জাকির হোসেন © সংগৃহীত

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম জাকির হোসেন বলেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আমাকে যে নতুন দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করব তা সঠিকভাবে পালন করার। বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বমানের করতে আমি চেষ্টা করে যাবো। উত্তরের কৃষিকে উন্নত করতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তাই উত্তরের কৃষি এবং কৃষক যেন এই বিশ্ববিদ্যালয় দ্বারা উপকৃত হয় সেই লক্ষ্যে কাজ করবো। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন অধ্যাপক জাকির হোসেন। আগামী চার বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।

বিশিষ্ট শিক্ষানুরাগী মাে. মকবুল হােসেন ও জামিলা খানমের পুত্র অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন ১৯৯১ সালের ২৮ সেপ্টেম্বর রংপুর জেলার বদরগঞ্জ থানার অন্তর্গত উত্তর বাউচান্দি পাকের মাথা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। অধ্যাপক ড. এ. কে .এম. জাকির হােসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃতি স্নাতক ও ফসল উনি বিজ্ঞান বিভাগ থেকে এম.এস ডিগ্রি অর্জন করেন। পরে তিনি গিফু ইউনির্ভাসিটি, জাপান (The Gifu University, Japan} থেকে প্লান্ট ফিজিওলজি এন্ড বায়ােকেমিষ্ট্রি বিষয়ে পিএইচডি এবং জাপান ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এগ্রিকালচারাল সায়েন্স (Japarn International Research Center for Agricultural Sciences, Tsukuta, Japan) থেকে পোস্ট ডক্টরাল সম্পন্ন করেন। ১৯৪৭ সনে অধ্যাপক ড.এ.কে.এম. জাকির হােসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ১৯৯৭ সালে প্রভাষক হিসেবে শিক্ষকতা পেশায় যোগ দেন। পরবর্তীতে ২০০০ সালে সহকারী অধ্যাপক , ২০০৫ সালে সহযােগী অধ্যাপক এবং ২০১০ সালে তিনি অধ্যাপক  পদে উন্নীত হন।

আরও পড়ুন- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক জাকির হোসেন

তিনি ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এবং সীড সায়েন্স এন্ড টেকনােলাজি বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের বােটানিক্যাল গার্ডেনের কিউটর, প্রােক্টর, পরিচালক,  বিশ্ববিদ্যালয় সিকিউরিটি কাউন্সিল, পরিচালক পরিবহন শাখা, সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় ক্লাব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচিত যুগ্ম সম্পাদক ও সহ -সভাপতি, সিনিয়র সহ-সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাকৃবি এবং শিক্ষা ও গবেষণা কাজের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। অধ্যাপক  জাকির  অনেক জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সে যােগদান করে গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন এবং বিভিন্ন টেকনিক্যাল সেশনে চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। তার লেখা ৫টি গবেষণামূলক প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

পেলে-রোনালদো নয়, মেসির দলে যোগ দিলেন এমবাপ্পে 
  • ২২ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে পাঠাও, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২২ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন লটারিতে
  • ২২ জুন ২০২৬
এবার নিজ দল থেকেই ‘অপসারিত’ মমতা, বহিষ্কার অভিষেক
  • ২২ জুন ২০২৬
আশা করি আপনি আপনার দাদার নাম রাখতে পারবেন, তাসমিয়া প্রধানকে…
  • ২২ জুন ২০২৬
বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ জুন ২০২৬