প্রেমিকার অশ্লীল ছবি বানিয়ে ফেসবুকে, শেকৃবি ছাত্রের ৫ বছর জেল

১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৮ PM

© টিডিসি ফটো

প্রেমিকার অশ্লীল ছবি বানিয়ে তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া এবং পরিবারের কাছে চাঁদা দাবির মামলায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক ছাত্রের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। রায়ে আসামিকে ৫ লাখ টাকা জরিমানাও করেছেন বিচারক।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত যুবকের নাম ইমরান শেখ। তার বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলায়। 

২০১৯ সালে যখন মামলাটি হয়, তখন ইমরান শেকৃবির স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। রায় ঘোষণার পর তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বগুড়ার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রীর সঙ্গে ইমরানের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তী সময়ে ইমরানের আচরণ ভালো না লাগার কারণে ওই ছাত্রী যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৯ সালের জুলাইয়ে ইমরান ওই ছাত্রীর ছবি এডিট করে ছড়াতে শুরু করেন। ওই ছাত্রীর বান্ধবীসহ বিভিন্নজনের ফেসবুক মেসেঞ্জারে তিনি অশ্লীল সেসব ছবি ছড়াতে থাকেন।

পরবর্তী সময়ে ওই ছাত্রীর মাকে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দেয়ায় তিনি আরও বেশি ছবি ছড়াতে থাকেন। এ নিয়ে ওই ছাত্রীর বাবা চাঁদা দাবি ও অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে ২০১৯ সালের ১৫ জুলাই ইমরানের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। আদালত মোট সাতজনের সাক্ষ্য গ্রহণ করে এ রায় দিলেন।

আইনজীবী ইসমত আরা জানান, আদালত একটি ধারায় আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করেছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অন্য আরেকটি ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার এ অর্থ অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে। একটি সাজা কার্যকরের পর অন্যটি কার্যকর হবে। জরিমানার টাকা ভুক্তভোগী তরুণী পাবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬