দেশের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে: শিক্ষামন্ত্রী

০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫০ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তোমরা ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। দেশের প্রতি তোমাদের দায়বদ্ধতা রয়েছে। দেশের কাজে, দেশের মানুষের কাজে সবসময় উৎসাহ-উদ্দীপনা নিয়ে এগিয়ে আসবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় নেতৃত্ব দেবে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ও স্নাতকোত্তর উইন্টার-২০২১ টার্মে ভর্তি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কৃষির উন্নয়ন, গবেষণা ও সম্প্রসারণে কৃষিবিদদের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় শুধু বর্তমান কৃষির চ্যালেঞ্জ নিয়েই গবেষণা করছে না, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্ত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল আহমেদ, রেজিস্ট্রার সিরাজুল ইসলাম তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ডিন, প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, পরিচালক, গ্রন্থাগার প্রধান ও অভিভাবকরা অংশ নেন।

‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬