বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি সালাম, সম্পাদক ফারুক

৩০ ডিসেম্বর ২০২১, ০৪:৫৬ PM
অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. গোলাম ফারুক

অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. গোলাম ফারুক © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী ভোট গ্রহনের পর রাত ১২ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি পদে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের অধ্যাপক ড. আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. গোলাম ফারুক নির্বাচিত হন। তবে ভোট সংখ্যা সমান হওয়ায় সভাপতি নির্ধারিত হয় টস করে। নির্বাচনে ১৫ টি পদের মধ্যে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ ১৩ টিতেই জয়লাভ করেছে। ২টি পদে জয় পেয়েছেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষায় সব সূচকেই ফল ভালো

নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে সমান সংখ্যক ভোট (১৫৩) পায় গণতান্ত্রিক শিক্ষক ফোরাম মনোনীত প্রার্থী অধ্যাপক ড. আব্দুস সালাম এবং সোনালী দল মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। পরে টস করে সভাপতি নির্ধারণের সিদ্ধান্ত হয়। টসে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠনের পদপ্রার্থী জয় লাভ করেন । সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম ও নীল দল সমর্থিত প্যানেল থেকে মনোনীত আরেক প্রার্থী অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার। তিনি পান ১৩২ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম মনোনীত প্রার্থী অধ্যাপক ড. গোলাম ফারুক ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দিতা সোনালী দলের মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মো. আবদুল আলীম পান ১৫২ ভোট। একই পদে প্রতিদ্বন্দিতা করেন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম ও নীল দল সমর্থিত প্যানেল থেকে মনোনীত আরেক প্রার্থী অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। তিনি পান ১০১ ভোট।

আরও পড়ুন: খুবিতে র‍্যাগিংয়ের দায়ে ৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা

বুধবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন শিক্ষক সমিতির বিদায়ী সভাপতি ড. মো. জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক ড. সুবাস চন্দ্র দাস। এবছর শিক্ষক সমিতি নির্বাচনে ৪৪০ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি পদে পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে কৌলিতত্ত¡ ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল হক, যুগ্ম সম্পাদক-১ পদে উদ্যানতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. মোহা. রেজাউল করিম, যুগ্ম সম্পাদক-২ পদে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের ড. জায়েদুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের ড. মো. ফুয়াদ হাসান, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক পদে গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের জনাব গোলাম মোহাম্মদ মোস্তাকিম, সমাজ কল্যাণ সম্পাদক পদে অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক (সোনালী দল)।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

এছাড়া সদস্য পদে ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সালেহা খান, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কৃষিব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জিয়াউল হক, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান এবং ফুড টেকনোলজী ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার (সোনালী দল) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, গঠনতন্ত্র অনুযায়ী যদি কখনও একাধিক প্রার্থীর ভোট সমান হয়, তখন টস করে বিজয়ী নির্ধারণ করার বিধান রয়েছে। নির্বাচনে সভাপতি প্রার্থী দুজনের ভোট সমান হলে আমরা নির্বাচন কমিশনার সহ তিন দলের মোট ১২ জন শিক্ষক কমপ্লেক্সের ভিতরে গিয়ে টস করি। টসে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের ড. আব্দুস সালাম বিজয়ী হন। অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950