এক মাস পেছাল কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা

১৬ জুন ২০২১, ০২:৪৮ PM
৭ বিশ্ববিদ্যালয়ের লোগো

৭ বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ২০২০-২১ শিক্ষাবর্ষে ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ৩১ জুলাই অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষার তারিখ আরও এক মাসেরও বেশি সময় পেছানো হয়েছে। পুন:নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামী ৪ সেপ্টেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (১৬ জুন) কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষিশিক্ষা প্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ/সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষার তারিখ আগামী ৩১ জুলাইয়ের পরিবর্তে ৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার কেন্দ্রীয় কমিটির ৫ম সভায় দেশের করোনা পরিস্থিতি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পর্যালোচনাপূর্বক এটি পুন:নির্ধারিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এদিকে, ভর্তির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট আসন সংখ্যার ১০ গুণ প্রার্থীকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের পরীক্ষার জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সমূহে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক আবেদনকারীর দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল পরিবর্তন হয়েছে। এজন্য সকল বোর্ডের আবেদনকারীদের আপডেটেড ফলাফল সংগ্রহের কাজ চলছে, যা কিছুটা সময় সাপেক্ষ। এজন্য আবেদন বাছাই করে তালিকা প্রকাশ করার তারিখ বেশ কিছুদিন পিছিয়ে যাবে। উল্লেখ্য, ভর্তি পরীক্ষার তারিখ আগামী ৩১ জুলাইয়ের পরিবর্তে ৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

দ্বিতীয় বারের মতো কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার। এসব বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

কৃষি ও অর্থনীতিতে খালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সমাজকল্য…
  • ১৪ মার্চ ২০২৬
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন…
  • ১৪ মার্চ ২০২৬
সৈকতে ভেসে আসা বিশালাকৃতির মৃত তিমি নিয়ে বিপদে পর্যটক-স্থান…
  • ১৪ মার্চ ২০২৬
প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু কবে, জানা গেল সম্ভাব্য সময়
  • ১৪ মার্চ ২০২৬
পে স্কেলের টাকা যাচ্ছে ভর্তুকি ও ঋণ মওফুকে
  • ১৪ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081