বাকৃবির ল্যাবে যুক্ত হল আইসিপিএমএস ও ডিএনএ সিকুয়েন্সার যন্ত্র

১১ মার্চ ২০২১, ০৫:২৭ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা কার্যক্রম সহজ ও উন্নত করতে অধ্যাপক মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারে অত্যাধুনিক দুটি যন্ত্র সংযোজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে যন্ত্র দুটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান যন্ত্র দুটির উদ্বোধন ঘোষণা করেন। যন্ত্র দুটি হলো ইন্ডাকটিভলি কাপলড প্লাজমা মাস স্পেকট্রোমেট্রি (আইসিপিএমএস) এবং ডিঅক্সিরাইবোনিউক্লিক এডিস (ডিএনএ) সিকুয়েন্সার।

কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মো. এনামুল হক বলেন, যন্ত্র দুটি কৃষিতে বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আরও বেশি তরান্বিত করবে। ডিএনএ সিকুয়েন্সার দিয়ে খুব সহজেই প্রাণি এবং ফসলের জিন সিকুয়েন্স বের করা সম্ভব। এর মাধ্যমে প্রাণি এবং ফসলের জীবন রহস্য উদঘাটন সম্ভব হবে। যেখানে আগে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের জিন সিকুয়েন্সিংয়ের জন্য বাহিরের দেশের গবেষণাগারের উপর নির্ভর করতে হতো। এ ছাড়াও আইসিপিএমএয়ের মাধ্যমে কোনো একটি নমুনা থেকে একসঙ্গে ২৮টি ট্রেস ধাতুর পরিমাণ বের করা সম্ভব হবে।

উদ্বোধন অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মো. এনামুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. নুরুল হক, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান প্রমুখ।

নতুন আরও ২৩ মুখ পেল মাহফুজের অল্টারনেটিভস
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রবীণ সাংবাদিকদের জন্য সরকার অবসরভাতা চালুর উদ্যোগ নিয়েছে:…
  • ১৮ এপ্রিল ২০২৬
দীর্ঘ অপেক্ষার পর ডিপিএল, স্বস্তি আর প্রত্যাশার কথা বললেন ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
রিকশা-সিএনজিতে পাশের সিট শেয়ারে এলো বুয়েটের তিন শিক্ষার্থী…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিটি কর্পোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা
  • ১৮ এপ্রিল ২০২৬
খাবারের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬