শেকৃবির নতুন জনসংযোগ কর্মকর্তা মোস্তফা কামাল

১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫১ PM
এ. এইচ. এম. মোস্তফা কামাল

এ. এইচ. এম. মোস্তফা কামাল © সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন উপ-পরিচালক জনাব এ. এইচ. এম. মোস্তফা কামাল। গত বৃহস্পতিবার উপাচার্যের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার জনাব মো. বশিরুল ইসলামকে জনসংযোগ কর্মকর্তা পদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে একই দপ্তরের উপ-পরিচালক জনাব এ. এইচ. এম. মোস্তফা কামালকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ওই পদের দায়িত্ব দেওয়া হলো।

এ. এইচ. এম. মোস্তফা কামাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল থেকে ১৯৯৪ সালে এসএসসি ও ১৯৯৬ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইন্টারমিডিয়েট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ও এগ্রিকালচারাল এক্সটেনশন এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি কেআইবি, ঢাকা মেট্রোপলিটনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া পেশাজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
  • ১৮ এপ্রিল ২০২৬
ইরানি জাহাজে তল্লাশি ও জব্দ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
সংকটাপন্ন ছাত্রদল নেতাকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে স্বাস…
  • ১৮ এপ্রিল ২০২৬
সংকটাপন্ন ছাত্রদল নেতাকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে স্বাস…
  • ১৮ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে তেল পাবে পুলিশ-বিজিবি-ফায়ার সার্ভিসের গ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে ভারতের দুটি জাহাজে হামলা, রাষ্ট্রদূতকে তলব …
  • ১৮ এপ্রিল ২০২৬