দুর্ভিক্ষের দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: বাকৃবিতে কৃষিমন্ত্রী

১৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৫ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক © টিডিসি ফটো

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এক সময়ের দুর্ভিক্ষের দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ক্রমবর্ধমান জনসংখ্যার দেশে যেখানে প্রতি বছর ৭০ হাজার হেক্টর আবাদী জমি কমে যাচ্ছে সেখানে ১৬ কোটিরও বেশি জনসংখ্যার খাদ্যের যোগান দেওয়া সম্ভব হচ্ছে একমাত্র কৃষিবিদদের অবদানেই।

আজ শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষিবিদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের অবদানের কথা বঙ্গবন্ধু অনেক আগেই উপলব্ধি করেছিলেন। তাই ১৯৭৩ সালের এই দিনে বঙ্গবন্ধু দেশের সকল কৃষিবিদদেরও সরকারি চাকরিতে প্রথম শ্রেণির মর্যাদা দেয়ার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবে রুপ দিতে কৃষিবিদ ও কৃষকরা আজও নিরলশ পরিশ্রম করে যাচ্ছে।

এদিন বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে কৃষিবিদ দিবস-২০২১ পালিত হয়েছে। বাকৃবি প্রশাসন ও অ্যালামনাই এসোসিয়েশনের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, ময়মনসিংহ সিটি করর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এবং বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন।

এসময় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব কৃষিবিদ অধ্যাপক ড. শামসুল আলম এবং বরিশালের ইউনির্ভাসিটি অব গ্লোবাল ভিলেজের উপাচার্য কৃষিবিদ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম খানকে একুশে পদক-২০২০ প্রাপ্তির জন্য সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও স্বাধীনতা পুরস্কার-২০১৭ (মরণোত্তর) অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শহীদ মুক্তিযোদ্ধা ন ম নাজমুল আহসানকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অবিস্মরণীয় শত উক্তি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। কৃষিবিদ দিবস উদযাপন উপলক্ষে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজিও অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দেয়ার ঘোষণা দেন। ২০১০ সালে কৃষিবিদ ইনস্টিটিউশন প্রতিবছর দিনটিকে ‘কৃষিবিদ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়।

‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence