৩৮তম বিসিএস ক্যাডারদের সংবর্ধনা দিল বাকৃবি

১২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫২ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের মধ্যে থেকে ৩৮তম বিসিএস ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের সংবর্ধনা দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার বিকাল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ৩৮তম বিসিএস এ বাকৃবির ২৫৬ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে পুলিশ ক্যাডারে ৭ জন, প্রশাসন ক্যাডারে ১৭ জন, কৃষি ক্যাডারে ১০৫ জন, প্রাণিসম্পদ ক্যাডারে ৪৯ জন, মৎস্য ক্যাডারে ১২ জন, ট্যাক্স এবং কাস্টমস ক্যাডারে ২ জন, অডিট ক্যাডারে ২ জন, তথ্য ক্যাডারে ২ জন এবং পোস্টাল ক্যাডারে দুই জন সংবর্ধনা গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেনের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহাুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি ফরহাদ হোসেন (এম.পি)।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, বিএডিসির চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. লুৎফুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি ফরহাদ হোসেন বলেন, “আমি আশা করব সবাই সততার সাথে নিজের কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকবেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে এবং বাংলাদেশ সরকারের উন্নত দেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে আপনারা বিশেষ ভূমিকা পালন করবেন। দক্ষতা, বাস্তবতা ও পেশাদারিত্বকে কাজে লাগিয়ে টেকশই উন্নয়নে যে অভিষ্ঠ সেটা অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬