বাকৃবিতে ডিভিএম ৫৫তম ব্যাচের ইন্টার্নশিপের উদ্বোধন

০২ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৩১ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিভিএম ৫৫তম ব্যাচের ১৮তম ইন্টার্নশিপের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। চার মাসব্যাপী ওই ইন্টার্নশিপ প্রোগ্রামে ভেটেরিনারি অনুষদের ১৭৬ জন শিক্ষার্থী নিজ নিজ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে অংশ নিচ্ছেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদীয় মেডিসিন বিভাগের সম্মেলন কক্ষে ওই ইন্টার্নশিপের উদ্বোধন করা হয়।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নূরুল হক, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এগ্রো ভেট ডিভিশনের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার মো. রুবাইয়াত নুরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, ভেটেরিনারি পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেবাধর্মী। ভেটেরিনারিয়ানগণ দেশে এবং দেশের বাইরে সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করে ইন্টার্নশিপ সম্পন্ন করে অভিজ্ঞতা লাভ করবে। আর এই অর্জিত জ্ঞান দেশের প্রাণিসম্পদ উন্নয়নে ছড়িয়ে দিতে হবে।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬