বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচন, পূর্ণ প্যানেলে আওয়ামীপন্থীদের জয়

৩১ ডিসেম্বর ২০২০, ০৯:৩৭ AM
অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন ও অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস

অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন ও অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির নতুন ২০২১ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।

এতে সভাপতি পদে ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক পদে পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এরপর বিকাল ৫ টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি।

কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আসলাম আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক-১ ড. শিরিন আক্তার, যুগ্ম সম্পাদক-২ মো. মোবারক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কে. এম. শাকিল রানা, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক কামরুন নাহার, সমাজ কল্যাণ সম্পাদক ড. শফিকুল ইসলাম। এছাড়াও সদস্য হিসেবে অধ্যাপক ড. তানভীর রহমান, ড. মোহাম্মদ আতাউর রহমান, অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন, অধ্যাপক ড. মো. সাদিকুল ইসলাম, অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনা এবং অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন।

প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ৫৩৩টি ভোটের মধ্যে ৪৫৩টি ভোট পরেছে। এর আগে নির্বাচনে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দল এবং আওয়ামীপন্থী শিক্ষকদের আর একটি সংগঠন নীল দল নির্বাচনে অংশগ্রহণ করে।

‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence