যন্ত্র নির্ভর হবে দেশের ভবিষ্যৎ কৃষি: বাকৃবিতে শাইখ সিরাজ

২৭ ডিসেম্বর ২০২০, ০৭:৩০ PM
বাকৃবির অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শাইখ সিরাজ

বাকৃবির অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শাইখ সিরাজ © টিডিসি ফটো

বাংলাদেশের ভবিষ্যৎ কৃষি পুরোপুরি যন্ত্র নির্ভর হবে মনে করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তিনি বলেছেন, দেশের বেশিরভাগ প্রান্তিক কৃষকই অল্প পুঁজির। ভবিষ্যৎ কৃষি প্রযুক্তি এবং ব্যবসানির্ভর কৃষির সঙ্গে খাপ খাইয়িয়ে নেয়া এসব প্রান্তিক কৃষকদের জন্য খুবই চ্যালেঞ্জিং।

রবিবার বিকাল ৩ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সাংবাদিকদের ‘পেনডামিক পিরিয়ড জার্নালিজম এন্ড ফিউচার এগ্রিকালচার’ শীর্ষক ট্রেনিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাইখ সিরাজ বলেন, দেশের ভবিষ্যৎ কৃষিতে দেশের প্রান্তিক কৃষকদের অংশগ্রহণ হুমকির মুখে পরতে পারে। ভবিষ্যৎ কৃষিতে কৃষকদের অংশগ্রহণ নিশ্চয়তা এবং নতুন কৃষি প্রযুক্তিকে কৃষকের সামনে তুলে ধরতে কৃষি সাংবদিকদের আরও বেশি দক্ষ হতে হবে।

৮ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস)। আইআইএফএসয়ের পরিচালক অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারির সভাপতিতত্বে এবং ট্রেনিংয়ের কোর্স কো অর্ডিনেটর ড. রাখী চক্রবর্ত্তী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসি অধ্যাপক ড. মো. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. এ কে এম জাকির হোসেন।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close