শেকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৪ ডিসেম্বর ২০২০, ০৫:৫৩ PM

© টিডিসি ফটো

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূ্ঁইয়া এবং কালো পতাকা উত্তোলন করেন ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এরপর প্রশাসনিক ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেরেবাংলা এ. কে.ফজলুল হকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরবর্তীতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সোমবার সকাল ১০টায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূ্ঁইয়া প্রধান অতিথি এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। আলোচনা সভায় বিশ্ববিদ্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূ্ঁইয়া বলেন, ১৪ ডিসেম্বর জাতির ইতিহাসে এক বেদনার দিন। এদিন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা বেছে বেছে দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক ও সংস্কৃতি ক্ষেত্রের অগ্রণীসহ বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে।

শেকৃবি উপাচার্য বলেন, বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে একটি সম্ভাবনাময় স্বাধীন দেশের ভবিষ্যৎ অঙ্কুরে বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিভিন্ন সূচকে অন্যান্য দেশের তুলনায় অগ্রসরমান। সকল শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও প্রকৃত ইতিহাস সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬