প্রযুক্তিকে পাথেয় করে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে: শিক্ষামন্ত্রী

০৫ ডিসেম্বর ২০২০, ০৯:০২ PM

© ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রযুক্তিকে পাথেয় করে নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিগগির ‘নলেজ হাব’ এ পরিণত হবে। বিশ্ববিদ্যালয়টির আন্তরিক প্রচেষ্ঠায় এদেশের জনশক্তি জনসম্পদে পরিনত হবে, তবেই আমাদের দেশ জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’য় পরিণত হবে।

আজ শনিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ‘কোভিড-১৯ সহনশীলতা: বাংলাদেশের কৃষির ভূমিকা: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ শিক্ষা, কৃষিসহ সকল ক্ষেত্রে অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে। মাননীয় প্রদানমন্ত্রীর নেতৃত্বে কৃষিতে গতি সঞ্চার হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় আসীন। এ অগ্রযাত্রা অপ্রতিরোধ্য।

তিনি বলেন, কৃষিতে উৎপাদন বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, নানামুখী কৌশলে রোগবালাই দমন, কৃত্রিম উপায়ে শাক-সবজি ও মাছচাষ, ছাদ কৃষি প্রভৃতির মাধ্যমে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে এই খাতে, যার সিংহভাগ অবদান ময়মনসিংহে অবিস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের। কেননা, কৃষিক্ষেত্রে যত ধরনের উদ্ভাবন ও নতুন জাত তৈরি করেছেন কৃষি বিজ্ঞানীরা, তাঁদের অধিকাংশই এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এ জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে কৃষিবিদ তৈরির আঁতুড় ঘরবলা হয়।

অনলাইন সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, কৃষিকে সামনের দিকে এগিয়ে নিতে তথ্য ও প্রযুক্তির ব্যবহারের বিকল্প নাই। তিনি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিবিদদের ভূমিকা রাখার আহবান জানান।

তিনি বলেন, তথ্য প্রযুক্তি খাত থেকে ২০২০ সালে প্রায় ২ বিলিয়ন ডলার আয় হয়েছে, আগামী বছর সেটিকে ৩ বিলিয়ন ডলারে নিয়ে যাবার পরিকল্পনা রয়েছে। আমরা গবেষণা ও উন্নয়ন খাতেও ফান্ডিং দিচ্ছি ।ওয়েবিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অমন্ত্রিত অতিথিগণ অংশ নেয়।

বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফরিদা ইয়াসমিন বারির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: এনামুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য প্রফেসর ড. শামসুল আলম সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: মেসবাহুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান। এছাড়া সেমিনারের মূল প্রবন্ধকার ছিলেন কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950