বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে লাশ হয়ে ফিরল মা-ছেলে

০১ নভেম্বর ২০২০, ১১:১২ AM
লাশ হয়ে ফিরল মা-ছেলে

লাশ হয়ে ফিরল মা-ছেলে © টিডিসি ফটো

ময়মনসিংহ নগরীর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে এসে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরেক মেয়ে।

শনিবার দুপুরের দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) হাই স্কুলের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ইয়াসমিন আক্তার (২৮) ও তার ছেলে সানি (০৩)। আহত হয়েছে নিহত ইয়াসমিনের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে সুপ্তি (১৩)।

হতাহতরা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দাপুনিয়া এলাকার কলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী-সন্তান। সুপ্তিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে ইয়াসমিন আক্তার তার দুই ছেলে মেয়েকে নিয়ে নগরীর কেওয়াটখালি এলাকায় মামার বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে দুপুরে তারা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে বের হয়।

বিশ্ববিদ্যালয় এলাকার কেবি হাই স্কুলের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের লেভেল ক্রসিংটি পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

স্থানীয়রা বেঁচে যাওয়া মেয়ে সুপ্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে স্বজনরা জানায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই হাফিজুর রহমান জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি দুর্ঘটনা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

জাতীয় ব্যাডমিন্টনে নেই গতবারের চ্যাম্পিয়ন সোয়াদ
  • ২২ অক্টোবর ২০২৬
রীতি ভেঙে এস-২৭ সিরিজে ৪ মডেলের স্মার্টফোন আনছে স্যামসাং, ড…
  • ২২ অক্টোবর ২০২৬
হাসপাতালের সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈ…
  • ২২ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার
  • ২২ অক্টোবর ২০২৬
ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগের সাবেক উপজেলা চ…
  • ২২ অক্টোবর ২০২৬
বাবা-মা ছেড়ে গেছেন আগেই, আশ্রয়স্থল দাদিও না ফেরার দেশে— এবা…
  • ২২ অক্টোবর ২০২৬