বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাকৃবি ছাত্রলীগ নেতার মৃত্যু

২৩ জুন ২০২০, ০৪:৪৪ PM
 সাকিবুল হাসান রাকিব

সাকিবুল হাসান রাকিব

ময়মনসিংহের ফুলবাড়িয়ার নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । নিহত শিক্ষার্থীর নাম সাকিবুল হাসান রাকিব। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

রাকিব বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদের মাস্টার্সের (থিসিস) শিক্ষার্থী ছিলেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের আবাসিক শিক্ষার্থী এবং হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। রাকিব ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া হরিণহাটা গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে রাকিব নিজ বাড়ির আঙ্গিনায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে রাকিবের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও শাহজালাল হল ছাত্রলীগ।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬