বাকৃবিতেও আওয়ামীপন্থী শিক্ষকদের নিরঙ্কুশ বিজয়

৩০ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৮ PM
সভাপতি পদে অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মো. এনামুল হক

সভাপতি পদে অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মো. এনামুল হক © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির ২০২০ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সবকটি পদে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সার্জারি এন্ড অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি এবং সাধারণ সম্পাদক পদে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনামুল হক নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শিক্ষক কমপ্লেক্স ভবনে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান।

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক ড. এ. কে.এম জাকির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হারুনুর রশিদ, যুগ্ম-সম্পাদক-১ অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক-২ মো. আবিদ হাসান সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফারজানা ইয়াসমিন, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক মেছবাহ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ড. চয়ন গোস্বামী। এছাড়াও ছয়টি সদস্য পদে অধ্যাপক ড. মাহফুজা বেগম, অধ্যাপক সিদ্দিকুর রহমান, অধ্যাপক এ.কে.এম রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ড. তানভীর রহমান, সহযোগী অধ্যাপক ড. এ কে শাকুর আহম্মদ।

প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ৫৪১টি ভোটের মধ্যে ৪৩৫টি ভোট পড়েছে।

একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনেও নিরঙ্কুশ বিজয় হয়েছে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের নীল দল। তবে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দলের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান। এছাড়া দেশের প্রায় বিশ্ববিদ্যালয়গুলোতে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের নিরঙ্কুশ বিজয় দেখা গেছে।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬