শেকৃবিতে মাস্টার্স-পিএইচডি কোর্সে ভর্তি আবেদন শুরু

০৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৩০ PM

© ফাইল ফটো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির আবেদন আগামীকাল রবিবার (৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। ২৬ ডিসেম্বরে মধ্যে ভর্তির ফরম পূরণ করে সরাসরি অথবা ডাকযোগে সংশ্লিষ্ট বিভাগীয় অফিসে জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কৃষি, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট, এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদভুক্ত বিভিন্ন বিভাগে উল্লিখিত কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তির জন্য পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

এম. এস কোর্সে ভর্তির আবেদন ফরম ৫০০ টাকা এবং পিএইচডি কোর্সের আবেদন ফরম ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.edu.bd থেকে জানা যাবে।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী,…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শ্রম মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ, আবেদন করা যাবে এসএসসি পাসেও
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে যাবার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দেশে শিক্ষিত ১০০ তরুণের ৩৬ জনই বেকার, কমবে দক্ষদের চাকরির স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬