‘কৃষিকে বাঁচাতে জলবায়ু সহিষ্ণু জাত উদ্ভাবনের বিকল্প নেই’

১৯ অক্টোবর ২০১৯, ০৭:০২ PM

© টিডিসি ফটো

বিশ্ব কৃষি ব্যবস্থায় জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়েছে। আর এর হুমকিতে বাংলাদেশের নাম অনেকটাই উপরে। তাই জলবায়ু পরিবর্তন ২০৫০ সালের মধ্যে দেশের কৃষিকে হুমকির মুখে ফেলবে। দেশের কৃষিকে বাঁচাতে হলে ‘জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তির’ বিকল্প নেই। বাকৃবিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কর্মশালায় এসব কথা বলেন এসিআই এগ্রিবিজনেসের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ড. এফ এইচ আনসারী।

শনিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাস্টেইনেবল এগ্রিকালচার’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালার মূল প্রবন্ধে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের পানি উচ্চতা বেড়েই চলেছে, এতে উজানের নদীর পানিতে বাড়ছে লবনাক্ততা, যা ফসলি জমিতেও ছড়িয়ে পরছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, কমছে বৃষ্টির পরিমাণ। তাই দেশের কৃষিকে বাঁচাতে হলে ‘জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তির’ বিকল্প নেই। উন্নত কৃষি গবেষণার মাধ্যমে জলবায়ু সহিষ্ণু বিভিন্ন শষ্যের জাত উদ্ভাবন এবং তা মাঠ পর্যায়ে ছড়িয়ে দেশের কৃষিকে বাঁচানো সম্ভব বলে মত প্রকাশ করেন তিনি।

বাকৃবি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই কনফারেন্সে দেশী ও বিদেশী গবেষকদের মোট ১৭৭টি প্রবন্ধ, ১০টি সেশন ও পোস্টার সেশন উপস্থাপিত হবে।

বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক ড এম এ এম ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সিনিয়র সচিব অধ্যাপক ড. শামসুল আলম। কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. লুৎফুল হাসান।

এছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক, অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন ও এফএও প্রতিনিধি ড. নূর আহমেদ খন্দকার প্রমুখ।

প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, আমি মনে করি কৃষিবিদদের সেবা ও অবদান দেশের ডাক্তারের চেয়েও অনেক বেশি। তারা দেশের ১৬ কোটি মানুষের মুখে অন্নের নিশ্চয়তা দিয়ে যাচ্ছে সব সময়। আর তাই জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যতে কৃষিতে আমাদের যে চ্যালেঞ্জ তা মোকাবেলায় সরকারি ও বেসরকারী সকল কৃষি গবেষকদের একসঙ্গে কাজ করতে হবে।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close