গাকৃবি ও সিরডাপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরে ঐকমত্য

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ PM
সমঝোতা স্মারক স্বাক্ষরে ঐক্যমত অনুষ্ঠানে অতিথিবৃন্দ

সমঝোতা স্মারক স্বাক্ষরে ঐক্যমত অনুষ্ঠানে অতিথিবৃন্দ © সংগৃহীত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ)-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। সেই সাথে অল্প সময়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরে উদ্যোগ গ্রহণ করবেন বলে উভয় পক্ষই অভিমত ব্যক্ত করেন। উভয় প্রতিষ্ঠান এর মধ্য দিয়ে কৃষি, পল্লি উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঐকমত্যে পৌঁছান সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর এবং গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবি উপাচার্য।

অনুষ্ঠানের শুরুতে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক যাত্রা, শিক্ষা-গবেষণা এবং সাম্প্রতিক অর্জন ও সাফল্য নিয়ে একটি প্রাণবন্ত ভিজ্যুয়াল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রটি অতিথিদের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক অগ্রযাত্রার একটি সংক্ষিপ্ত কিন্তু জীবন্ত চিত্র তুলে ধরে।

এরপর অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা। এতে কৃষি ও পল্লি উন্নয়নে সমন্বিত গবেষণা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় গাকৃবি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “গাকৃবি শুধু কৃষি শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান হিসেবে নয়, দেশের পল্লি ও কৃষির বাস্তব সমস্যার সমাধানে জ্ঞানভিত্তিক নেতৃত্ব দিতে চায়। সিরডাপের সঙ্গে এই সহযোগিতা গবেষণা, প্রশিক্ষণ ও উদ্ভাবনকে মাঠপর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি করবে।”

সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের অগ্রযাত্রা আমাদের মুগ্ধ করেছে। সিরডাপ ও গাকৃবির অভিজ্ঞতা ও সক্ষমতাকে একত্র করা গেলে এ অঞ্চলের পল্লি উন্নয়ন, কৃষি ও মানবসম্পদ বিকাশে কার্যকর ও টেকসই উদ্যোগ নেওয়া সম্ভব হবে।”

অনুষ্ঠানে সিরডাপের মানবসম্পদ ও প্রশাসন শাখার প্রধান এফ.এ.এম জাকিরুল হক উপস্থিত ছিলেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, সিনিয়র শিক্ষক এবং রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। আলোচনা শেষে গাকৃবির মাঠ পর্যায়ের বিভিন্ন গবেষণা কার্যক্রম এবং ল্যাব পরিদর্শন করেন ড. পি. চন্দ্র শেখর।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন, শিক্ষার্থীদের গবেষণা ও বিভিন্ন প্রকল্পে সম্পৃক্ত হবার সুযোগ সৃষ্টি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কৃষি ও পল্লি উন্নয়নভিত্তিক বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার সুযোগ আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এ উদ্যোগকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে সহযোগিতার পরিধি সম্প্রসারণের পাশাপাশি দেশের কৃষি ও পল্লি উন্নয়নে গবেষণাভিত্তিক জ্ঞানকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লি উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সহযোগিতার লক্ষ্যে ১৯৭৯ সালের ৬ জুলাই সিরডাপ প্রতিষ্ঠিত হয়। যার বর্তমান সদস্য দেশ হলো ১৫টি।

সহকারী মৌলভী পদে বিষয় নিয়ে বিভ্রান্তি, আবেদনে যা করতে হবে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি পুনরুদ্ধারে ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি ঘোষণা করলেন তার…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
নতুন ডিজি পেল কারিগরি শিক্ষা অধিদপ্তর
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগে আন্দোলনের পর ওএসডি হওয়া ডা. শায়লা এখন মিট…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬