‘শিক্ষার্থীদের কেবল পাঠ্যজ্ঞান নয়, জীবনমুখী দক্ষতায়ও সমৃদ্ধ হতে হবে’

২২ জুন ২০২৬, ০৪:৪৬ PM , আপডেট: ২২ জুন ২০২৬, ০৫:১৮ PM
সেমিনারে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া

সেমিনারে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে শিক্ষার্থীদের কেবল পাঠ্যজ্ঞান নয়, জীবনমুখী দক্ষতা ও নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নেতৃত্বগুণ, সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ ধারণ করে তারা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত ‘শেপিং ফিউচার লিডারস: লাইফ স্কিলস অ্যান্ড ভ্যালুজ ফর কোয়ালিটি গ্র্যাজুয়েটস’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, আইকিউএসি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়নের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলা এবং মানসম্মত গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের গড়ে তোলার প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবে।

দিনব্যাপী এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল হক।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদ রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ।

ঢামেক চিকিৎসককে মারধর, চাঁদা দাবির মামলায় আসামি ফারহান ৫ দি…
  • ২২ আগস্ট ২০২৬
হাসপাতাল-চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে চাঁদাবাজির উদ্দেশ্যে
  • ২২ আগস্ট ২০২৬
গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যে, করুন আবেদন
  • ২২ আগস্ট ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু নিয়ে ইউজিসিকে নীতিমালা…
  • ২২ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ…
  • ২২ আগস্ট ২০২৬
রবিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এক জেলার যেসব এলাকায়
  • ২২ আগস্ট ২০২৬