সিকৃবিতে হাল্ট প্রাইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ PM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ PM
সিকৃবিতে হাল্ট প্রাইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সিকৃবিতে হাল্ট প্রাইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত © টিডিসি ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) হাল্ট প্রাইজের ২০২৫–২৬ এর ক্যাম্পাস রাউণ্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উদ্ভাবন, নেতৃত্ব ও বৈশ্বিক সামাজিক সমস্যার টেকসই সমাধানে শিক্ষার্থীদের উদ্যোক্তা উদ্যোগকে উৎসাহিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এবং আমন্ত্রিত অতিথিদের সমাগম ঘটে।

গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন টিম এনজিলুপকে (EnzyLoop) সনদ ও পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের অপারেশনস প্রোগ্রাম ম্যানেজার মনসুর হাসান খন্দকার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি যুবসমাজের নেতৃত্বে উদ্ভাবন ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন। এর পাশাপাশি হাল্ট প্রাইজের মতো প্ল্যাটফর্ম ভবিষ্যৎ সামাজিক উদ্যোক্তা গড়ে তুলতে কীভাবে ভূমিকা রাখছে তা উল্লেখ করেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিকৃবির ক্যাম্পাস ডিরেক্টর উম্মে হাবিবা তাবাসসুমের সার্বিক তত্ত্বাবধানে হাল্ট প্রাইজের ক্যাম্পাস রাউন্ডটি সম্পন্ন হয়।

তিনি বলেন, হাল্ট প্রাইজ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি সমস্যা সমাধানের মানসিকতা তৈরি করে। আমরা বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা উদ্ভাবনের মাধ্যমে সিকৃবিকে বৈশ্বিক পর্যায়ে প্রতিনিধিত্ব করতে সক্ষম।

তিনি আরও বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের টেকসই ও সামাজিক প্রভাবসম্পন্ন উদ্যোক্তা হিসেবে উদ্যোগ গ্রহণে অনুপ্রেরণা দেবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, কোষাধ্যক্ষ ড. এ. টি. এম. মাহবুব-ই-এলাহী এবং প্রক্টর ড. জাসিম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীলতা, দলগত কাজ ও নিষ্ঠার প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা পরিবেশ গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দেন।

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬