বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে গবেষণা প্রকল্পের ২২ উন্নত জাতের ভেড়ার মৃত্যু

০১ আগস্ট ২০২৫, ০৭:২৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ০১:২২ PM
ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ভেড়া

ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ভেড়া © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে কাটা পড়ে এক গবেষণা প্রকল্পের অধীন থাকা ২২টি উন্নত জাতের ভেড়া মারা গেছে। গবেষণা ও প্রজননের কাজে ব্যবহৃত এই উন্নত জাতের প্রতিটি ভেড়ার বাজারমূল্য প্রায় ৩০ থেকে ৬০ হাজার টাকা।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল-সংলগ্ন রেললাইন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এ কে এম আনিসুর রহমান। তিনি বলেন, গবেষণার কাজে ব্যবহৃত এই ভেড়াগুলোর তত্ত্বাবধানে ছিলেন বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইসায়মীন বারি।

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ভেড়াগুলো পালনের দায়িত্বে থাকা কর্মী ঘাস খাওয়ানোর জন্য সকালে রেললাইনের পাশে নিয়ে গেলে, অসাবধানতাবশত সেগুলো রেললাইনের ওপর উঠে পড়ে। দ্রুতগামী ট্রেনটি চলে আসায় একসঙ্গে ২২টি ভেড়া ট্রেনের নিচে কাটা পড়ে। দুর্ঘটনায় ভেড়াগুলোর মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগলে সেগুলো ঘটনাস্থলেই মারা যায়।

৬০০ নারী শিক্ষার্থী নিয়ে চাকসুর আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে ভাইভা নম্বর, আন্দোলনের ডাক রাবি শিক্ষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি সাদা দলের আত্মপ্রকাশ, আহ্বায়ক ড. ওবায়েদুল, সদস্য সচি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্টোর বিভাগে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ১২ স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের অপেক্ষায় অধি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসাতেও মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9