মাইলস্টোনের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গাকৃবি ভিসির শোক প্রকাশ

২৩ জুলাই ২০২৫, ০৪:৩৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৯:৪৮ PM
প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান

প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান © ফাইল ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে গত সংঘটিত হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক শোকবার্তায় জানানো হয়, “এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সকলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি যারা আহত হয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

শোকবার্তায় আরও বলা হয়, “এই দুঃসময় আমরা নিহতদের পরিবারগুলোর পাশে রয়েছি। মহান সৃষ্টিকর্তা যেন তাঁদের এই বেদনা সহ্য করার শক্তি দান করেন, এ প্রার্থনা করছি। একইসঙ্গে এই দুর্ঘটনা যেন আমাদের আরও সচেতন করে এবং ভবিষ্যতে এ ধরনের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।”

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাইলস্টোন পরিবারের পাশে থেকে প্রয়োজনে মানবিক সহায়তা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রতিষ্ঠানটি প্রস্তুত রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করবে এবং প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।

বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬