‘জুলাই শহীদ দিবস’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন করবে বাকৃবি

০৮ জুলাই ২০২৫, ০৮:১৩ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ১১:০২ PM
উপাচার্যের সচিবালয়ের সভাকক্ষে আয়োজক কমিটির সভা অনুষ্ঠিত হয়

উপাচার্যের সচিবালয়ের সভাকক্ষে আয়োজক কমিটির সভা অনুষ্ঠিত হয় © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতায় পালন করা হবে সরকার ঘোষিত ‘জুলাই শহীদ দিবস’ (১৬ জুলাই) ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (৫ আগস্ট)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে উপাচার্যের সচিবালয়ের সভাকক্ষে আয়োজক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, বিভিন্ন ইনস্টিটিউট ও দপ্তরের পরিচালক, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, শিক্ষক প্রতিনিধি ও কর্মকর্তারা।

সভায় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ফ্যাসিবাদবিরোধী অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করা হবে। তিনি নির্ধারিত অনুষ্ঠানমালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬