বাকৃবিতে গবেষণায় বাড়তি জোর, পিএইচডি প্রকল্পে বরাদ্দ সাড়ে ২২ লাখ টাকা

৩০ জুন ২০২৫, ০৮:৪৭ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
বাকৃবি লোগো

বাকৃবি লোগো © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গবেষণাকে এগিয়ে নিতে নতুন গবেষণা প্রকল্পের জন্য বার্ষিক বাজেট এক লক্ষ টাকা বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অর্থ প্রাপ্তি সাপেক্ষে নতুন গবেষণায় বার্ষিক বাজেট পূর্বের ৪ লক্ষ থেকে বৃদ্ধি করে ৫ লক্ষ করা হয়েছে। এছাড়াও পিএইচডি গবেষণার প্রকল্পে বার্ষিক বাজেট সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেখে মোট তিন বছরের জন্য প্রকল্প আহবান করার অনুমোদন দিয়েছে। এতে তিন বছরে একটি প্রকল্পের বাজেট দাড়াবে ২২ লক্ষ ৫০ হাজার টাকা। 

আজ সোমবার (৩০ জুুন) বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক আদেশনামা প্রকাশ করা হয়। 

আদেশনামায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বাউরেস থেকে অর্থ প্রাপ্তি সাপেক্ষে ভবিষ্যতে নতুন গবেষণা প্রদানের ক্ষেত্রে বার্ষিক বাজেট চার লক্ষ টাকার স্থলে পাঁচ লক্ষ টাকায় উন্নীত করা হলো। এছাড়াও ভবিষ্যতে অর্থ প্রাপ্তি সাপেক্ষে যে সকল প্রকল্পে পিএইচডি গবেষণা থাকবে সেই সকল প্রকল্পের বার্ষিক বাজেট সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেখে মোট তিন বছরের জন্য প্রকল্প আহবান করার অনুমোদন দেয়া হলো। তবে এক্ষেত্রে পিএইচডি ফেলোর মাসিক ফেলোশীপ বিশ হাজার টাকা থাকবে। 

আদেশনামায় আরও বলা হয়, নতুন গবেষণা প্রকল্পের ক্ষেত্রে বার্ষিক পাঁচ লক্ষ টাকার মধ্যে তিন হাজার দুইশত টাকা বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালা আয়োজনের জন্য বরাদ্দ রাখার অনুমোদন দেয়া হলো। গত ১৫ মে অনুষ্ঠিত ফিন্যান্স কমিটির- ২০২৪-২০২৫ অর্থ বছরের ২য় অধিবেশনের ১০নং সিদ্ধান্ত/সুপারিশ অনুযায়ী গত ১৮ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৮তম অধিবেশনে গৃহীত ৪নং সিদ্ধান্তমূলে অনুমোদিত হওয়ায় এ আদেশ প্রদান করা হলো।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬