ছুটি শেষে আগামীকাল খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

১৬ জুন ২০২৫, ১০:০০ AM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৭:১৭ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © টিডিসি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১৪ দিনের ছুটি শেষে মঙ্গলবার (১৭ জুন) খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আগামীকাল থেকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দীর্ঘ বিরতির পর শিক্ষাজীবনের স্বাভাবিক ছন্দে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে অনেকেই নিজ নিজ হলে ফিরে এসেছেন। ফলে শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রাণচাঞ্চল্যে আবারও প্রাণ ফিরে পেয়েছে বাকৃবি ক্যাম্পাস।

এদিকে ছুটি কাটিয়ে ফিরে বিশ্ববিদ্যালয়ে পা রাখার অনুভূতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করে আসার পর আবারো পড়ালেখা ও পরীক্ষার চাপ সামলানোয় ফিরে এসেছে বাস্তবতার ভার। কেউ কেউ আবেগাপ্লুত হয়ে পড়ছেন পরিবার থেকে বিদায়ের মুহূর্ত মনে করে, আবার কেউ বা নতুন উদ্যমে শুরু করতে প্রস্তুত হচ্ছেন পড়াশোনার রুটিনে ফেরা নিয়ে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩ জুন হতে ১৬ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং অফিসসমূহ বন্ধ থাকার কথা জানানো হয়।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬