ওয়াসিমের দাফন সম্পন্ন; শোকে বার বার জ্ঞান হারিয়ে ফেলছে মা-বাবা

২৪ মার্চ ২০১৯, ০৪:০৫ PM
গোরি মোহাম্মদ ওয়াসিম

গোরি মোহাম্মদ ওয়াসিম © ফাইল ফটো

বাসচাপায় নিহত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র গোরি মোহাম্মদ ওয়াসিমের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ জোহর জানাজা শেষে নিজ গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

পরিবারের একমাত্র ছেলে ওয়াসিমকে হারিয়ে তাদের পরিবারে চলছে এখন শোকের মাতম। ওয়াসিমের বাবা-মায়ের কান্নায় ভারী হয়ে উঠছে এলাকার পরিবেশ। ওয়াসিমের মা পারভিন আক্তার ও বাবা আবু জায়েদ মাহবুব বার বার ওয়াসিমের নাম ধরে ডাকতে ডাকতে জ্ঞান হারাচ্ছেন। কিছুক্ষণ পর পর এরকম দৃশ্য দেখে শোকে স্তব্ধ হয়ে পড়ছেন পাড়া-প্রতিবেশীরাও।

ওয়াসিমের বাবা আবু জায়েদ মাহবুব বলেন, আমার সবকিছু শেষ হয়ে গেছে। তিনি পুত্র হত্যার জন্য দায়ী বাস চালক ও হেলপারের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।  ওয়াসিমের মা পারভিন আক্তার তার সন্তান হত্যার জন্য দায়ীদের ফাঁসি দাবি করেন।

স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান বলেন, ওয়াসিমের মৃত্যুতে তারা সবাই শোকাহত। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

শনিবার বিকালে সিলেট-ময়মনসিংহ রোডে শেরপুরে বাস ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটির জেরে সিকৃবির বায়োটেকনলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোরি মোহাম্মদ ওয়াসিমকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথে তার মৃত্যু হয়। রাতে তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

বিশ্বকাপে জাদু-টোনা! হ্যারি কেইনের গোলহীন থাকার পর আলোচনায় …
  • ২৪ জুন ২০২৬
জামায়াতপন্থি ১৮ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ…
  • ২৪ জুন ২০২৬
এইচএসসি: যশোর বোর্ডের ২৪০ পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ 
  • ২৪ জুন ২০২৬
জাতীয় চিড়িয়াখানায় আনা হলো নতুন ৪ প্রাণী
  • ২৪ জুন ২০২৬
জর্ডানের বিপক্ষে বেঞ্চের শক্তি বাজিয়ে দেখতে চায় আর্জেন্টিনা…
  • ২৪ জুন ২০২৬
সারাদেশে শিশু ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যাল…
  • ২৪ জুন ২০২৬