নিউজিল্যান্ডেই দাফন হচ্ছেন অধ্যাপক সামাদ

১৭ মার্চ ২০১৯, ০৩:০৬ PM
অধ্যাপক ড. মো. আবদুস সামাদ

অধ্যাপক ড. মো. আবদুস সামাদ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহত হওয়া বাংলাদেশি নাগরিক কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মো. আবদুস সামাদকে নিউজিল্যান্ডেই সমাহিত করা হবে।

রোববার নিউজিল্যান্ডের মুসলিম কমিউনিটি কবরস্থানে তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন ড. সামাদের বড় ছেলে তোহা মোহাম্মদ।


তিনি বলেন, রোববার কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করবে বলে জানা গেছে। মরদেহ পাওয়ার পর নিউজিল্যান্ডের স্থানীয় মুসলিম কমিউনিটি কবরস্থানে বাবাকে দাফন করা হবে। আমার মা ও ভাইয়েরা সেখানকার ফরমালিটিগুলো সম্পন্ন করবেন। খুব শিগগিরি তিনি নিউজিল্যান্ডে মা ও ভাইদের সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানান।

নিহত ড. সামাদের পৈত্রিক নিবাস কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌর এলাকার ৩নং ওয়ার্ডের মধুরহাইল্ল্যা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত জামাল উদ্দিন সরকারের ছেলে। ১০ ভাই-বোনের মধ্যে ড. সামাদ সবার বড়। গত কয়েক বছর ধরে দুই ছেলে তারেক মোহাম্মদ ও তানভির মোহাম্মদ এবং স্ত্রী কিশোয়ারা সুলতানাকে নিয়ে নিউজিল্যান্ডে বসবাস করছিলেন তিনি। তিন ছেলের মধ্যে বড় ছেলে তোহা মোহাম্মদ বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

ড. আবদুস সামাদ বাংলাদেশ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ছিলেন।

৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950