দেশের দ্বিতীয় কৃষি বিতর্কে চ্যাম্পিয়ন বাকৃবি

১০ মার্চ ২০১৯, ০২:৪৩ PM
আন্তঃবিশ্ববিদ্যালয় কৃষি বিতর্কে চ্যাম্পিয়ন বাকৃবি

আন্তঃবিশ্ববিদ্যালয় কৃষি বিতর্কে চ্যাম্পিয়ন বাকৃবি © টিডিসি ফটো

দ্বিতীয়বারের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত দু’দিন ব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় কৃষি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বাকৃবি। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই উৎসবের ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনালে বাকৃবি ৩-১ ব্যালট ব্যবধানেঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। ফাইনালে সেরা বক্তা হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মারুফ বিন মোজাম্মেল।

বাকৃবির হয়ে ‘বাউডিএস ১’ দলের ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিবলী সাদিক শাহ্, পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের আহাদ জাহিন সরকার ও মাৎস্যবিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষের মুবিন হোসেন সোহান প্রতিযোগিতা করেন। অপরদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হয়ে বিতর্ক করেন ‘জুডো সংশপ্তক’ দলের দর্শন চতুর্থ বর্ষের ফয়সাল মাহমুদ শান্ত ও মারুফ বিন মোজাম্মেল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের সাজিদ হাসান অভি।

বাকৃবি ডিবেটিং সংঘের আয়োজনে ওই উৎসবে বাকৃবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ মোট ১২ টি বিশ্ববিদ্যালয় থেকে ২০ টি দল প্রতিযোগিতায় অংশ নেয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক ড. কামরুল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন, মূল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবির প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন গণমাধ্যমের বয়কটের মুখে ট্রাম্প
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১০ অক্টোবর পর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যেই ১৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২২ সেপ্টেম্বর ২০২৬