বাকৃবিতে দ্বিতীয় কৃষি বিতর্ক উৎসবের উদ্বোধন

০৮ মার্চ ২০১৯, ০৫:২০ PM
বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় কৃষি বিতর্ক উৎসব শুরু হয়েছে। বাকৃবি ডিবেটিং সংঘের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।

দ্বিতীয়বারের মত আয়োজিত ওই উৎসবে বাকৃবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট ১২টি বিশ্ববিদ্যালয় থেকে ২০টি দল অংশ নিয়েছে। আগামী ৯মার্চ সন্ধ্যায় কৃষি বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাকৃবি ডিবেটিং সংঘের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ডিবেটিং সংঘের সহ-সভাপতি সহযোগী অধ্যাপক ড. আলেয়া ফেরদৌসী। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ডিবেটিং সংঘের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক ড. কামরুল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন, মূল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবির প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন গণমাধ্যমের বয়কটের মুখে ট্রাম্প
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১০ অক্টোবর পর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যেই ১৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২২ সেপ্টেম্বর ২০২৬