বাকৃবি শিক্ষক সমিতি নির্বাচন

বিএনপিপন্থীদের অংশগ্রহণ ছাড়াই আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫২ PM
সভাপতি অধ্যাপক ড. লুৎফুল হাসান (বামে) সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান

সভাপতি অধ্যাপক ড. লুৎফুল হাসান (বামে) সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির নির্বাচনে সকল পদে পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। নির্বাচনে সভাপতি পদে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. লুৎফুল হাসান এবং সাধারণ সম্পাদক পদে পশু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টার পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. এ এস মাহফুজুল বারি ।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি অধ্যাপক ড. মো. আবু হাদী নুর আলী খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক ড. মোহাম্মদ নুরুজ্জামান, মো. জাহাঙ্গীর আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ড. মো. নুরুল হায়দার, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক রাজেশ নন্দী এবং সমাজকল্যাণ সম্পাদক ড. আবু হায়দার মো. সাইফুল ইসলাম।

এছাড়াও ছয়টি সদস্য পদে অধ্যাপক ড. মো. এনামুল হক, অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক, অধ্যাপক মো. জিল্লুর রহমান, অধ্যাপক ড.এসএম লুৎফুল কবির এবং অধ্যাপক ড. ইসমত আরা বেগম নির্বাচিত হয়েছেন।

এবছর শিক্ষক সমিতির নির্বাচনে প্রধান প্রতিন্দ্বদ্বী বিএনপিপন্থী শিক্ষকরা অংশগ্রহণ করেনি। তবে নীল দল নামে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্য পদে তিন জনের আংশিক প্যানেল নির্বাচনে অংশ নিলেও একটি পদেও জয় লাভ করতে পারেনি।

৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950