বাকৃবিতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৭ PM

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে প্রভাতফেরি, আলোচনাসভা, সংগীতানুষ্ঠান ও আবৃত্তিসহ নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি।

সকাল ৭টায় শিক্ষক সমিতির নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রভাতফেরি বের করা হয়। পরে জাতীয় দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্মেলন কক্ষে ‘একুশের চেতনায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপিএড ১ম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আ'লীগ নেতাসহ ৪ জন রিমান্ডে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তুরস্কে স্কুলের কাছে বন্দুকহামলা, শিক্ষার্থীসহ আহত ৮
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়া শূন্যপদের চাহিদা না নেয়ার ক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রুয়েটে মাদক সেবনের দায়ে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, হল ছাড়ার ন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬