বাকসু নির্বাচনের দাবিতে ছাত্রলীগের আল্টিমেটাম

০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৮ PM
মানববন্ধনে বাকৃবি ছাত্রলীগ

মানববন্ধনে বাকৃবি ছাত্রলীগ

অবিলম্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে ১ মাসের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ কাজীর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলের সঞ্চালনায় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় ছাত্রলীগের প্রায় তিন শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সবুজ কাজী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ৭দিনের সময় বেঁধে দিয়েছি। ৭ দিনের মধ্যে প্রশাসনকে বাকসু নির্বাচনের কার্যক্রম শুরু করতে হবে এবং ১ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

মানববন্ধনে মিয়া মোহাম্মদ রুবেল বলেন, পূর্বে এক সংবাদ সম্মেলনে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২১ দফা দাবি দিয়েছিলাম। সেই ২১ দফা দাবির প্রথমটি ছিল বাকসু নির্বাচন। এখন সময় এসেছে সেই দাবি আদায়ের। বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক-অরাজনৈতিক সকল সংগঠনকে বাকসু নির্বাচনের জন্য একযোগে কাজ করার আহŸান জানাচ্ছি।

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন, মূল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবির প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন গণমাধ্যমের বয়কটের মুখে ট্রাম্প
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১০ অক্টোবর পর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যেই ১৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এইচএসএসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল আন্তঃশিক্ষা বোর্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬