মেয়াদ শেষের আগেই বাকৃবি প্রক্টরের দায়িত্বে অব্যাহতি

১৫ জানুয়ারি ২০১৯, ১০:৩৩ AM

ব্যক্তিগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন। সোমবার সন্ধ্যা ৬টায় প্রক্টর কার্যালয়ে সহকারী প্রক্টর ড. তানভীর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন । পরবর্তী প্রক্টর নিয়োগের পূর্ব পর্যন্ত ড. তানভীর রহমান ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব হতে অব্যাহতির বিষয়ে জানতে চাইলে ড. মো. আতিকুর রহমান খোকন বলেন, ‘পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের ইচ্ছা থাকা সত্ত্বেও পারিবারিক কারণে আমি প্রক্টরিয়াল দায়িত্ব হতে অব্যাহতি নিয়েছি’।

উল্লেখ্য, ড. মো. আতিকুর রহমান খোকন ২০১৭ সালের ৪ জুন প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। প্রক্টর সাধারণত দুই বছরের জন্য নিয়োগ পান।

ট্যাগ: বাকৃবি
বিইউএফটিতে দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
খাতা পুনর্মূল্যায়নে নীতিমালা হচ্ছে, শাস্তি পাচ্ছেন ‘অনুচিত’…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রিটেন পাসের সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, আমি ফোন …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এক শর্তে হরমুজ খুলতে রাজি ইরান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬