বাকৃবিতে বোরকা পরে মাইক্রোবাস ও লক্ষাধিক টাকার টায়ার চুরি

০৬ মার্চ ২০২৫, ০৯:৫৬ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবহন শাখা থেকে একটি নোহা মাইক্রোবাস এবং গাড়ির ৪টি টায়ার 
চুরি হয়েছে। বুধবার (৫ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. গোলজারুল আজিজ

গোলজারুল আজিজ বলেন, ‘সিসি টিভির ফুটেজে আমরা দেখেছি, বুধবার আনুমানিক ভোর সাড়ে ৫ টায় পরিবহন শাখার পিছন দিকের দেয়াল টপকে বোরকা পরিহিত একজন এবং তার সহযোগী ভিতরে প্রবেশ করে। এরপর তারা টায়ার রাখার রুমের তালা কেটে সেখান থেকে চারটি টায়ার নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের মাইক্রোবাসে (ময়মনসিংহ-চ-৫১০০১৫) উঠিয়ে নেয় এবং পরিবহন শাখার মেইন গেটের তালা কেটে টায়ারসহ মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনাকালীন সময়ে পরিবহন শাখার গার্ড ঘুমাচ্ছিলেন। আমরা ঘটনার বিষয়ে অবগত হওয়ার পরপরই সিসি টিভির ফুটেজ পুলিশ এবং ডিবির কাছে হস্তান্তর করি। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি জানান, ‘টায়ার চারটির মধ্যে বড় গাড়ির টায়ার দুইটি এবং ছোট গাড়ির টায়ার দুইটি। বড় গাড়ির টায়ারগুলোর দাম প্রায় ৭৫ হাজার টাকা এবং ছোট গাড়ির টায়ারগুলোর দাম প্রায় ২৫ টাকা। তবে মাইক্রোবাসটি ২০-২৫ বছরের পুরোনো।’

এ বিষয়ে নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। বিশ্ববিদ্যালয়ের যে কোনো চুরির বিষয় আমরা তদন্ত করি। তদন্তে আমাদের নিরাপত্তা কর্মীদের অবহেলা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে শাস্তি নিশ্চিত করা হবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে  প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি ভয়াবহ ঘটনা। আমরা পুলিশের কাছে সিসি টিভির ফুটেজ হস্তান্তর করেছি। পুলিশ আসামিকে শনাক্ত করে ধরার চেষ্টা করছে। পুলিশের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। 

বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9