বাকৃবিসাসের সভাপতি মোফাজ্জল, সম্পাদক সিফাত

১৩ জানুয়ারি ২০১৯, ১০:৩৬ PM
সভাপতি মোফাজ্জল (বামে) সম্পাদক সিফাত

সভাপতি মোফাজ্জল (বামে) সম্পাদক সিফাত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০১৯ সালের জন্য ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক জনকণ্ঠ পত্রিকার মোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ‘নিউ এজ’ পত্রিকার মুসফিকুর রহমান সিফাত নির্বাচিত হয়েছেন।

রবিবার দুপুরে সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সদ্য বিদায়ী সভাপতি শাহীদুজ্জামান সাগর প্রধান নির্বাচন কমিশনার এবং সংগঠনটির সাবেক সভাপতি দীন মোহাম্মদ দীনু এবং সাবেক সহসভাপতি মো. জুয়েল আলম সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. আবদুল আউয়াল মিয়া শেখ (বাংলা ট্রিবিউন), যুগ্ম সম্পাদক নাবিল তাহমিদ রুশদ (বাংলানিউজ), সাংগঠনিক সম্পাদক আবুল বাশার মিরাজ (কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ মো. শাহীন সরদার (দৈনিক যুগান্তর), দপ্তর সম্পাদক শাহরিয়ার আমিন (আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান (বাংলাদেশের খবর),তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান (ডেইলি সান), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল হাসান (দৈনিক ইনকিলাব) নির্বাচিত হয়েছেন । কমিটির সদস্য হিসেবে মোহা. ইউসুফ আলী (আলোকিত বাংলাদেশ), রাফী উল্লাহ ফুয়াদ (বার্তা বাজার), হাবিবুর রহমান রনি (সময়ের কণ্ঠস্বর) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে শাহীদুজ্জামান সাগর (প্রথম আলো) ও আহাদ আলম শিহাব (সমকাল) নির্বাচিত হয়েছেন।

এদিকে রবিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ২০১৯ সালের নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী সভাপতি শাহীদুজ্জামান সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. লুৎফুল হাসান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জসিমউদ্দিন খান।

এছাড়াও অনুষ্ঠানে সাবেক ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী , সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোক্তার হোসেন, গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. মাসুমা হাবিব সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950