ধূমপান, প্লাস্টিক বোতল ও ক্রেস্ট ব্যবহারে বাকৃবি প্রশাসনের নিষেধাজ্ঞা

০২ মার্চ ২০২৫, ০৭:১০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৪ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) © ফাইল ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন ক্লাস ও অফিস এলাকায় ধূমপান এবং প্লাস্টিক বোতল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাসহ পরিবেশ সংরক্ষণ ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন কিছু নির্দেশনা জারি করেছে।

রবিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে এখন থেকে কোনো অনুষ্ঠানে প্লাস্টিক বোতলজাত পানি ব্যবহার বা সরবরাহ করা যাবে না। একই সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অতিথিদের ফুলের তোড়া বা ডালা প্রদান এবং ক্রেস্ট গ্রহণ-বিতরণও নিষিদ্ধ করা হয়েছে।

শৃঙ্খলা বজায় রাখতে আরও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ক্লাস ও অফিস এলাকায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসজুড়ে নেশাজাতীয় দ্রব্য গ্রহণের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও ময়লা-আবর্জনা ফেলা যাবে না বলে জানিয়েছে।

এটি উল্লেখ্য যে, গত ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ক্যাম্পাসে প্লাস্টিক ও প্লাস্টিকজাত বোতলের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন। ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধীনে পরিচালিত ‘ব্রহ্মপুত্র নদে মাইক্রো প্লাস্টিক দূষণ: মাছ ও জলজ খাদ্য শৃঙ্খলে বিপর্যয়ের আশঙ্কা’ শীর্ষক গবেষণা প্রকল্পের কর্মশালায় তিনি এই ঘোষণা দেন।

উপাচার্য বলেন, “মাইক্রো প্লাস্টিক দূষণের কারণে ভারত ও বাংলাদেশ অধিক ঝুঁকিপূর্ণ। এর ব্যবহারজনিত কারণে খাদ্যশৃঙ্খলে মারাত্মক বিপর্যয় ঘটতে পারে। তাই আমি ব্যক্তিগতভাবে সবাইকে অনুরোধ করছি, বাকৃবি ক্যাম্পাসে প্লাস্টিক ও প্লাস্টিকজাত বোতলের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।” তিনি আরও বলেন, “যদি কেউ প্লাস্টিকজাত বোতল ব্যবহার করে এবং তা গণমাধ্যমে প্রকাশ পায়, তবে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হবে।”

এই নতুন নির্দেশনাগুলোর মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।

ট্যাগ: বাকৃবি
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9