বাকৃবিতে গবেষণা প্রকল্পের মনিটরিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM
বাকৃবিতে গবেষণা প্রকল্পের মনিটরিং কার্যক্রম শুরু

বাকৃবিতে গবেষণা প্রকল্পের মনিটরিং কার্যক্রম শুরু © টিডিসি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরিচালিত চলমান সব গবেষণা প্রকল্পের অগ্রগতি মনিটরিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কৃষি অনুষদের ডিন অফিসের সম্মেলনকক্ষে বাকৃবি কর্তৃক আয়োজিত এক কর্মশালার মাধ্যমে ওই মনিটরিং কার্যক্রমের শুরু হয়।

এ সময় ভার্চ্যুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাছুমা হাবিব বলেন, ‘এত দিন ইউজিসির অর্থায়নকৃত গবেষণা প্রকল্পের কোনো মনিটরিং ব্যবস্থা ছিল না। আজ কর্মশালার মধ্য দিয়ে বাকৃবিতেও গবেষণা প্রকল্পের মনিটরিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এটি একটি অনন্য ও যুগান্তকারী উদ্যোগ। আগামী দিনে এই মনিটরিং সিস্টেমকে সম্পূর্ণ ডিজিটালাইজড করা হবে। যাতে দ্রুততম সময়ের মধ্যে মনিটরিং করা সম্ভব হয়।’

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগের হিড়িক

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় দেশের কৃষিতে অনন্য দৃষ্টান্ত রেখেছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ময়মনসিংহসহ দেশজুড়ে ছড়িয়ে দিতে হবে। এর জন্য ইউজিসি আপনাদের সব প্রকার সহযোগিতা করতে প্রস্তুত। গবেষণামনস্ক জাতি গঠনে শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন দরকার। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও বিশেষ সহকারী- সবাই শিক্ষক। তারা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে গবেষণায় অধিক গুরুত্ব ও অর্থ বরাদ্দ দেবেন বলে আশা করি।’

ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম বলেন, ‘জ্ঞান ও দক্ষতা অর্জনে উচ্চতর গবেষণা অনস্বীকার্য। যে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা যত বেশি উন্নত, সে দেশও তত বেশি উন্নত। তাই দেশ ও জাতির উন্নয়নে অধিক পরিমাণে প্রায়োগিক গবেষণার প্রয়োজন। তিনি গবেষণা ফলাফল প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9