ছাত্রদলের বিক্ষোভ-বৈষম্যবিরোধীদের মশাল মিছিল : উত্তপ্ত শেকৃবি

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৫ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM

© টিডিসি রিপোর্ট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাত দশটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মশাল মিছিলের ডাক দেওয়া হয়। পাল্টা প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

শেকৃবি ছাত্রদল "কুয়েটে ফর্ম বিতরণের অভিযোগে ছাত্রদল নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল" শিরোনামে মিছিল বের করে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুয়েট শাখার ফর্ম বিতরণকে কেন্দ্র করে ভুয়া সংগঠন ও বহিরাগতরা ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে। এই হামলার প্রতিবাদেই শেকৃবি ছাত্রদল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।"

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শিক্ষার্থীরা মশাল মিছিলে অংশ নেন। তবে শেকৃবি ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তারা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ফোন করে মিছিলে অংশ না নিতে বলেন। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ জাহিদ হাসান মিছিলে বলেন, "জুলাই-আগস্টের অভ্যুত্থানে ২ হাজারেরও বেশি শহীদ হয়েছেন, ৩০ হাজার আহত হয়েছেন এবং ৬০০ জন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। শহীদদের এই আত্মত্যাগ কারো রক্তচক্ষু দেখানোর জন্য হয়নি।" তিনি আরও বলেন, "নবীন ২৪ ব্যাচের শিক্ষার্থীরা একটি বিপ্লবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে এসেছে। তারা চাইলে শিবির, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন বা যেকোনো সংগঠনে যুক্ত হতে পারে। কেউ তাদের নির্দিষ্ট দলে যেতে বাধ্য করতে পারবে না।"

বৈষম্যবিরোধী মশাল মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা "সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না", "লীগ গেছে যে পথে, দল যাবে সেই পথে", "টেম্পু না শিক্ষা, শিক্ষা শিক্ষা", "চাঁদাবাজি না শিক্ষা, শিক্ষা শিক্ষা" প্রভৃতি স্লোগান দেন।

কুয়েট ক্যাম্পাসের সাম্প্রতিক ঘটনার প্রভাব শেকৃবিতেও পড়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের এই মুখোমুখি অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। শিক্ষার্থীদের স্বার্থে রাজনীতির প্রয়োজনীয়তা থাকলেও, তা যেন শিক্ষার পরিবেশ ব্যাহত না করে—এমন মতামতও উঠে এসেছে বিভিন্ন মহল থেকে।

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950