বাকৃবিতে স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৩ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের আবাসিক সিট সংকট নিরসনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন। শনিবার (৮ ফেব্রুয়ারি) তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নবীন শিক্ষার্থীদের সিট নিশ্চিত করতে এবং সিট বণ্টনজনিত সমস্যা সমাধানের লক্ষ্যে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে গত ১৫ জানুয়ারি উপাচার্যের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। যেখানে অনুষদীয় ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর এবং সকল হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন। 

সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, স্নাতকোত্তর থিসিস ডিফেন্স সম্পন্ন করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে হল ছাড়তে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে অসংগতি, তদন্তের আশ্বাস প্রশাসনের

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো রুহুল আমিন বলেন, হলগুলোর অধিকাংশ সিট পূর্ণ হয়ে গেছে। বিশেষত মেয়েদের হলে নবীন শিক্ষার্থীদের জায়গা দিতে সিট সংকট দেখা দিয়েছে। বর্তমানে নির্মাণাধীন নতুন ছাত্রী হলে মাত্র ৩০০ শিক্ষার্থীকে জায়গা দেওয়া সম্ভব হবে। 

তিনি বলেন, আগামী এপ্রিলে ভর্তি পরীক্ষা এবং জুলাইয়ে নবীনদের ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত এই সংকটের সমাধান করতে চাই।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে অ্যাপেক্স
  • ১৭ জুলাই ২০২৬
জুলাই শহিদদের স্মরণে কোনো কর্মসূচি রাখেনি পাবিপ্রবি প্রশাসন
  • ১৭ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটের প্রশ্নপত্র দেখুন এখ…
  • ১৭ জুলাই ২০২৬
বারবার ছাতা হারানোর বদঅভ্যাস দূর করুন সহজেই
  • ১৭ জুলাই ২০২৬
ভারতের সড়ক ধসে এক মাস অচল শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর
  • ১৭ জুলাই ২০২৬
শেষ হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি যুদ্ধ
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence