বাকৃবি উপাচার্যের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM
বাকৃবি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের হাইকমিশনার

বাকৃবি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের হাইকমিশনার © টিডিসি ফটো

বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিনীন রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে শিক্ষা ও গবেষণা বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প এবং কৃষি  খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণায় আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আশা ব্যক্ত করেন উভয়পক্ষ।

বাকৃবি উপাচার্য  মালদ্বীপের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন,  বাকৃবি কৃষি গবেষণায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গবেষণা ও অ্যাকাডেমিক কার্যক্রমের মাধ্যমে বৈশ্বিক কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা। আমরা চাই, মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখানে এসে জ্ঞান অর্জন করুক এবং আধুনিক কৃষি বিজ্ঞানে দক্ষ হয়ে উঠুক। বিদেশি শিক্ষার্থীদের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করা হবে, যাতে জ্ঞান ও গবেষণার আদান-প্রদান আরও সমৃদ্ধ হয়।

মালদ্বীপের হাইকমিশনার শিনীন রশীদ বাকৃবির অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার আলি শাহসহ মালদ্বীপ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা,  বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির এবং মৎস্য খামারের ইনচার্জ অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। 

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950