সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৩ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM

© টিডিসি ফটো

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবন সংলগ্ন শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন তারা।

জানা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। পরে বক্তব্য প্রচার হলে আবাসিক হল থেকে বেরিয়ে হল প্রাঙ্গণে জড়ো হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

পরবর্তীতে রাত সোয়া দশটায় বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের সামনে থেকে মিছিল বের করেন শিক্ষার্থীদের একটি গ্রুপ। মিছিলটি  বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে গেলে ছাত্রদের আরেকটি গ্রুপ মিছিলে যুক্ত হয়। এসময় একসাথে মিছিল নিয়ে শেখ মুজিবুর রহমানের ম্যু্রাল প্রাঙ্গণের সামনে গেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ম্যুরাল ভাঙচুর করেন। এসময় শিক্ষার্থীরা ‘ফ্যাসিবাদী ঠিকানা, এই বাংলায় হবে না, ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না, খুনি হাসিনার আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও, প্রভৃতি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, ৫ আগস্ট খুনি হাসিনাকে বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এ দেশের মানুষের সাথে খুনি হাসিনা যে রক্তের হলি খেলেছে তা আমরা ভুলিনি। বাঙালির হৃদয়ের রক্তক্ষরণ এখনো থামেনি অথচ এখনই স্বৈরাচার আবার পুনর্বাসনের চেষ্টা করছে। তারা দেশবিরোধী নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি থাকবে, খুনি হাসিনাকে দেশে এনে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে কোটি জনতাকে স্বস্তির  বাংলাদেশ উপহার দিন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9