হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন বাকৃবি অধ্যাপক

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
অধ্যাপক ড. তাহসিন ফারজানা

অধ্যাপক ড. তাহসিন ফারজানা © টিডিসি ফটো

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. তাহসিন ফারজানা। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) অধ্যাপক নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই মনোনয়নের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর ধারা অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করতে সম্মতি জ্ঞাপন করেছেন। এর মাধ্যমে অধ্যাপক ড. তাহসিন ফারজানা আগামী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে অধ্যাপক ড. তাহসিন ফারজানা বলেন, ‘আমাকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করায় আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং সংশ্লিষ্ট সকলকে। কৃষিশিক্ষা, গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। আমার অভিজ্ঞতা ও প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, নীতি নির্ধারণ এবং একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধিতে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।’

যুবদল নেতা পরিচয়ে ব্যবসায়ীকে মারধর করে জোরপূর্বক টাকা আদা…
  • ১৭ জুন ২০২৬
মেসিকে নিয়ে হলান্ডের পোস্ট: ‘ও একটা উন্মাদ’
  • ১৭ জুন ২০২৬
সমালোচনার মুখে বাতিল হচ্ছে প্রাথমিকের পরীক্ষা ফি, আসছে নতুন…
  • ১৭ জুন ২০২৬
বিশেষ ব্যবস্থায় ভোজিনহার মাকে মার্কিন ভিসা দেওয়ার জন্য ডে…
  • ১৭ জুন ২০২৬
স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে পদ থেকে অ…
  • ১৭ জুন ২০২৬
শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্য…
  • ১৭ জুন ২০২৬
×