সিকৃবির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হলেন বাকৃবির দুই অধ্যাপক

৩১ জানুয়ারি ২০২৫, ০৫:২৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন এবং অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান

অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন এবং অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান © সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুই অধ্যাপককে মনোনীত করা হয়েছে। মনোনীত সদস্যরা হলেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের প্যাথোলজি বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন এবং কৃষি অনুষদের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান।

শুক্রবার (৩১ জানুয়ারি) বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার (২৯ জানুয়ারি)  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই মনোনয়নের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১৭(১)(ক) ও ১৭(২) ধারা অনুযায়ী এই মনোনয়ন দেওয়া হয়েছে। এর মাধ্যমে অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন ও অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬
৫ আগস্ট সরকারি ছুটি, কারা পাবেন— কারা পাবেন না
  • ০৩ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদল নেতা মাছুম বিল্লাহর নেতৃত…
  • ০৩ আগস্ট ২০২৬