বাকৃবিতে বেগম শিতাবজান মেমোরিয়াল ট্রাস্টের স্বর্ণপদক ও বৃত্তি প্রদান

২১ জানুয়ারি ২০২৫, ০৯:০১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
কৃতী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান

কৃতী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বেগম শিতাবজান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছর কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের ৫ জন ছাত্রী এবং মৎস্যবিজ্ঞান অনুষদের ১ জন ছাত্রীসহ মোট ৬ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া ৯ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম শিতাবজান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান। ট্রাস্টের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওবায়েদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কোষাধ্যক্ষ (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ুন কবির, অধ্যাপক (অব.) ড. সুলতান উদ্দিন ভূঁইয়া, অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন, অধ্যাপক ড. মাসুম আহমাদ, অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, অধ্যাপক (অব.) মোহসীন আলী, অধ্যাপক ড. মো. আলম মিয়া, এবং সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান। অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিত শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, মরহুম অধ্যাপক ড. আশরাফুল হক এবং বেগম শিতাবজানের মতো ব্যক্তিত্ব আমাদের জীবনে প্রেরণার উৎস। তাঁদের ত্যাগ ও জীবনদর্শন থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। তিনি সমাজের বিত্তশালীদের এ ধরণের মহতী বিষয়ে এগিয়ে আসার আহবান জানান এবং একই সাথে তিনি নিজেই অত্র বিশ্ববিদ্যালয়ে আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের জন্যে একটি নতুন বৃত্তি চালু করার আশাবাদ ব্যক্ত করেন।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9