বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি রনি, সম্পাদক আমান উল্লাহ

১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
সভাপতি হাবিবুর রনি ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ

সভাপতি হাবিবুর রনি ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০২৫ সালের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাবিবুর রনি এবং সাধারণ সম্পাদক হিসেবে দ্যা ডেইলি ক্যাম্পাস পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আমান উল্লাহ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী সভাপতি রাফি উল্লাহ। এ ছাড়া সাবেক সভাপতি মো. হাতেম আলী ও মো. শাহীদুজ্জামান সাগর সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি মুসাদ্দিকুল ইসলাম তানভীর (দৈনিক মানবজমিন), যুগ্ম-সম্পাদক ইসরাত জাহান (দৈনিক প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক সিদ্ধার্থ চক্রবর্তী  (দৈনিক জনবাণী), কোষাধ্যক্ষ মো. লিখন ইসলাম (দৈনিক নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক মো. রিয়াজ হোসাইন (দৈনিক আমাদের সময়),  প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফজলুল করিম সিয়াম ( দৈনিক কালের কণ্ঠ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাঈদা জাহান খুকী (দৈনিক আমার সংবাদ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন গাজী (আজকের প্রবাহ)।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শাহীন সরদার (দৈনিক যুগান্তর), আতিকুর রহমান (দৈনিক বাংলা), তানিউল করিম জীম (বাসস)। কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. রাফি উল্লাহ (বাংলাদেশ টাইমস) এবং আশিকুর রহমান (দৈনিক সমকাল) নির্বাচিত হয়েছেন।

বিশ্বের প্রধান রোবোটিক্স প্রতিযোগিতার ফাইনালে অ্যাভিয়েশন-ব…
  • ২৩ মার্চ ২০২৬
ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইরান
  • ২৩ মার্চ ২০২৬
ট্রাম্পের ঘোষণার জেরে তেলের দামে ব্যাপক দরপতন
  • ২৩ মার্চ ২০২৬
তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে প…
  • ২৩ মার্চ ২০২৬
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় থেকে আইনজীবী হলেন ৪০ শিক্ষার্থী—প্রথম…
  • ২৩ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence