শেকৃবিতে সরিষার উন্নত জাত উদ্ভাবন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩ জানুয়ারি ২০২৫, ০৭:০৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM

© টিডিসি ফটো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সাউরেস কর্তৃক সরিষার উন্নত জাত উদ্ভাবন বিষয়ক এক সেমিনার আয়োজন করা হয়। আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় ‘ব্রাসিকা ওয়েলসীড জার্মপ্লাজম ইমপ্রুভমেন্ট ফর ইল্ড, অ্যাগ্রোনমিক অ্যান্ড সীড কোয়ালিটি ট্রেডস’ শীর্ষক সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার সেমিনার রুমে অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার ইউনিভার্সিটি অব আলবাট্রা এর ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার ফুড অ্যান্ড ন্যাশনাল সায়েন্সের অধ্যাপক হাবিবুর রহমান, পিএইচডি। এসময় তিনি ‘ক্লাবরুট’ রোগ সহিষ্ণু ও আগাম ফুল ফোটে এমন সরিষার জাত উদ্ভাবন নিয়ে আলোচনা করেন।   

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। সভাপতিত্ব করেন সাউরেস’র পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. আব্দুর রহিম। এছাড়াও কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিল। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, আমাদের দেশে প্রতি বছর ২৪ লাখ টন ভোজ্য তেল প্রয়োজন হয়। এর মধ্যে মাত্র ৩ লাখ টন আমরা উৎপাদন করি। বাকি ২১ লাখ টন তেল আমাদেরকে আমদানি করতে হয়। আমদানির পরিমাণ কমাতে হলে উৎপাদন বৃদ্ধি করতে হবে। কিন্তু জমির ঘাটতি থাকায় উৎপাদন বৃদ্ধি করতে পারছি না। আমাদেরকে বোরো ও রোপা ধান চাষের মাঝের সময়ে চাষ উপযোগী সরিষার জাত উদ্ধাবন করতে হবে। ওয়েল কনটেন্ট বেশি থাকে এমন জাত উদ্ভাবন করতে হবে। 

সেমিনার শেষে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ শেকৃবির সরিষা গবেষণা মাঠ পরিদর্শন করেন।

বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬
৫ আগস্ট সরকারি ছুটি, কারা পাবেন— কারা পাবেন না
  • ০৩ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদল নেতা মাছুম বিল্লাহর নেতৃত…
  • ০৩ আগস্ট ২০২৬